মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৬৭
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ সালাতের সময় দাঁত পরিষ্কার করা প্রসঙ্গে
(১৬৭) আবু সালামাহ ইবন্ আবদুর রাহমান ইবন্ 'আউফ থেকে বর্ণিত, তিনি যাইদ ইবন্ খালিদ আল-জুহানী (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যদি আমি আমার উম্মতের কষ্ট হবে বলে ভয় না পেতাম তাহলে তাদেরকে প্রত্যেক সালাতের সময় দাঁত পরিষ্কার করতে নির্দেশ প্রদান করতাম। হাদীসের বর্ণনাকারী সাহাবী যাইদ ইবন খালিদ যখন মসজিদে গমন করতেন তখন তাঁর কানে মিসওয়াক থাকত, যেমন লেখকের কলম তার কানের উপর থাকে। যখনই সালাতের ইকামত দেওয়া হত তখনই তিনি সালাত শুরুর পূর্বে মিসওয়াক করতেন।
(আবূ দাউদ, তিরমিযী রহ. বলেন: হাদীসটি হাসান সহীহ্।)
(আবূ দাউদ, তিরমিযী রহ. বলেন: হাদীসটি হাসান সহীহ্।)
كتاب الطهارة
(2) باب فيما جاء في السواك عند الصلاة
(167) عن أبي سلمة بن عبد الرحمن بن عوف عن زيد بن خالد الجهني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة، قال فكان زيد يروح إلى المسجد وسواكه على أذنه 1 بموضع قلم الكاتب، ما تقام صلاة إلا استاك قبل أن يصلي