মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৫৫
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদ: ইসতিনজার পর গুপ্তাঙ্গের উপর পানি ছিটানো প্রসঙ্গে
(১৫৫) মুজাহিদ থেকে বর্ণিত, তিনি হাকাম ইবন সুফিয়ান বা সুফিয়ান ইবন হাকাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আবদুর রহমান তাঁর হাদীসে বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলাম যে, তিনি পেশাব করে ওযু করলেন এবং নিজের গুপ্তাঙ্গের ওপর পানি ছিটিয়ে দিলেন। (অন্য বর্ণনায় আছে) তিনি পেশাব করেন এবং তাঁর গুপ্তাঙ্গে পানি ছিটিয়ে দেন।
(তৃতীয় বর্ণনায়) আছে, মুজাহিদ বলেন, আমাকে সাকীফ গোত্রের একব্যক্তি তাঁর পিতার সূত্রে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাব করেন এবং তাঁর গুপ্তাঙ্গের ওপর পানি চিটিয়ে দেন।* [নাসাঈ, আবূ দাউদ, ইবন্ মাজাহ, তিরমিযী।]
*টীকা: উপরের হাদীস ও এই অর্থের অন্যান্য হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাবের পরে বা পেশাব পরবর্তী ওযুর পরে গুপ্তাঙ্গের ওপরে বা কাপড়ের ওপরে কিছু পানি ছিটিয়ে দিতেন। এতে পেশাব বের হওয়া বা পেশাব লেগে যাওয়ার ওয়াসওয়াসা বা সন্দেহ দূরীভূত হয়। কোনো আদ্রতার সন্দেহ হলে বুঝা যাবে যে, তা ছিটানো পানির আদ্রতা। এভাবে পানি ছিটিয়ে দেওয়া মুস্তাহাব বলে উল্লেখ করেছেন ফকীহগণ।

كتاب الطهارة
فصل في نضح الفرج بالماء بعد الاستنجاء
(155) حدثنا عبد الله حدثني أبي حدثني يحيى بن سعيد ثنا سفيان وعبد الرحمن بن مهديؤ أنا سفيان وزائدة عن منصور عن مجاهد عن الحكم 1 بن سفيان أو سفيان بن الحكم قال عبد الرحمن في حديثه رأيت رسول الله صلى الله عليه وسلم بال وتوضأ ونضح 2 فرجه بالماء، وقال يحيى في
حديثه إن النبي صلى الله عليه وسلم بال ونضح فرجه (وفي لفظ بال ثم نضح فرجه) (ومن طريق آخر) 1 عن مجاهد عن رجل من ثقيف عن أبيه أن النبي صلى الله عليه وسلم بال ونضح فرجه
{أبواب السواك} {الباب الأول فيما جاء في فضله}