মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৫৩
পবিত্রতা অর্জন
(৯) পরিচ্ছেদঃ পেশাব থেকে সতর্ক হওয়া বিষয়ে
(১৫৩) ঈসা ইবন্ ইয়াযদাদ ইবন্ ফাসাআহ তাঁর পিতা ইয়াযদাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ পেশাব করলে সে যেন তার পুরুষাঙ্গ তিনবার টান দেয়।*
(দ্বিতীয় বর্ণনায়ও অনুরূপ আছে, তাতে আরও আছে, এভাবে তিনবার টান দেওয়াই তার জন্য যথেষ্ট বলে গণ্য হবে।
(বাইহাকী, ইবন মাজাহ, আবু দাউদ তাঁর মারাসীল গ্রন্থে। হাদীসটির সনদ দুর্বল।)
* টীকাঃ উপরের হাদীসের আলোকে পেশাব থেকে সাবধানতার উদ্দেশ্যে পেশাব শেষে উঠে চলে যাওয়ার আগে পুরুষাঙ্গ তিনবার টান দেওয়া মুস্তাহাব বলে গণ্য করেছেন ফকীহগণ। ইমাম নববী প্রমুখ মুহাদ্দিস উল্লেখ করেছেন, পেশাব শেষ হলে বসা অবস্থায় গলা খাকরী দেওয়া বা পুরুষাঙ্গ তিনবার টান দেওয়া উত্তম। এরপর পানি ঢেলে পরিষ্কার হবে। তবে যদি কেউ এগুলি কিছুই না করে, পেশাব শেষ হলেই পানি দিয়ে ধুয়ে নেয় এবং এরপর ওযু করে তাহলে তার ইসতিনজা বিশুদ্ধ ও ওযু পরিপূর্ণ বলে গণ্য হবে। কারণ পেশাব শেষে আর কিছু বের হবে না বলেই মনে করতে হবে।
كتاب الطهارة
(9) باب ما جاء في الاستبراء من البول
(153) عن عيسى بن يزداد 2 بن فساءة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا بال أحدكم فلينثر ذكره ثلاث مرات (ومن طريق آخر بنحوه) 3 وزاد فإن ذلك يجزئ عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান