মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৫. কুরআন সুন্নাহ্কে আকড়ে ধরা
হাদীস নং: ২৭
আন্তর্জাতিক নং: ২১৮৯৭ - ১
কুরআন সুন্নাহ্কে আকড়ে ধরা
(৪) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণীঃ “তোমরা পূর্ববর্তী জাতিগণের সুন্নত অনুসরণ করবে”
(২৭) আবূ ওয়াকিদ আল-লাইসী (রা) থেকে বর্ণিত যে, তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মক্কা থেকে হুনাইনের পথে যাত্রা শুরু করেন। তিনি বলেনঃ কাফিরদের একটি বরই গাছ ছিল, যে গাছের পাশে তারা ইবাদত বা ধ্যান করত এবং (বরকতের জন্য) তাদের অস্ত্রশস্ত্র সেখানে ঝুলিয়ে রাখত। এই গাছটির নাম ছিল “যাতু আনওয়াত” (অবলম্বন বা ঝুলানো গাছ)। আমরা হুনাইনের পথে যাত্রার সময় একটি বিশাল সবুজ বরই গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন আমরা বললামঃ (অপর এক বর্ণনায় আছে, তখন আমি বললাম,) হে আল্লাহর রাসূল, আমাদেরও একটি “যাতু আনওয়াত” নির্ধারণ করে দিন। (অপর এক বর্ণনায় আছে যেমন কাফিরদের যাতু আনওয়াত আছে) তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যাঁর হাতে আমার জীবন তাঁর শপথ। তোমরা তেমন কথা বললে যেমন কথা মুসার সম্প্রদায়ের মানুষেরা মুসাকে বলেছিল, (হে মুসা, তাদের দেবতার ন্যায় আমাদের জন্যও একটি দেবতা গড়ে দাও।' মুসা বলেন, 'তোমরা তো এক মুর্খ সম্প্রদায়'।) নিশ্চয় এগুলো (মানবীয়) সুন্নত বা রীতি। তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীগণের এ সকল বিভ্রান্ত রীতির একটি একটি করে সবই অনুসরণ করবে।
অন্য এক বর্ণনায়ও অনুরূপ আছে, তাতে আরও আছে, তখন নবী (ﷺ) বলেন, আল্লাহু আকবার! এ কথা তো ঠিক তেমন কথা হলো যেমনটি বনু ইসরাঈল মুসাকে বলেছিল, (তাদের দেবতার ন্যায় আমাদের জন্যও একটি দেবতা গড়ে দাও।) নিশ্চয় তোমরা তোমাদের পূর্ববর্তীগণের রীতি ও পথেই চলবে।

كتاب الاعتصام بالكتاب والسنة
(4) باب في قوله صلى الله عليه وآله وسلم لتتبعن سنن الذين من قبلكم
(27) عن أبي واقد الليثي رضي الله عنه أنهم خرجوا عن مكة مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين قال وكان للكفار سدرة يعكفون عندها يعلقون بها أسلحتهم يقال لها ذات أنواط (2) قال فمررنا بسدرة خضراء عظيمة قال فقلنا (وفي رواية فقلت) يا رسول الله اجعل لنا ذات أنواط (وفي رواية كما
للكفار ذات أنواط) فقال رسول الله صلى الله عليه وسلم قلتم والذي نفسي بيده كما قال قوم موسى (اجعل لنا إلها كما لهم آلهة، قال إنكم قوم تجهلون) إنها لسنن، لتركبن سنن من كان قبلكم سنة سنة
(وعنه من طريق آخر بنحوه) (١) وفيه فقال النبي صلى الله عليه وسلم الله أكبر هذا كما قالت بنو إسرائيل لموسى (اجعل لنا إلها كما لهم آلهة) إنكم تركبون سنن الذين من قبلكم.