মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ২০
আন্তর্জাতিক নং: ৫৬৭২
ঈমান ও ইসলামের বর্ণনা
(৪) পরিচ্ছেদঃ ইসলামের রুকন এবং এর বৃহৎ খুঁটিসমূহ প্রসঙ্গে
(২০) আবূ সুয়াইদ আল-আব্দী থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হযরত ইবন্ উমর (রা)-এর নিকট আসি এবং তাঁর ঘরের দরজার কাছে বসে অনুমতির অপেহ্মা করতে থাকি।(কিন্তু) অনুমতি পেতে বেশ বিলম্ব হতে থাকে।তখন (এক পর্যায়ে) আমি দরজায় ফুটো পাই এবং তা দিয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করি।তখন তিনি আমাকে লহ্ম্য করেন।অনুমতি পাওয়া গেলে আমরা গৃহে গিয়ে বসলাম, তিনি বললেন, একটু আগে তোমাদের মধ্যে কে আমার গৃহে উঁকি দিচ্ছিল? বললাম, আমি।তিনি বললেন, তুমি কিসের বলে আমার গৃহে উঁকি দেওয়া বৈধ মনে করলে? আমি বললাম, অনুমতি পেতে বেশ বিলম্ব হচ্ছিল তাই একটু খোঁজ নেওয়ার জন্য দেখছিলাম; এটা আমি ইচ্ছাকৃতভাবে (গোপন বিষয় জানার জন্য) করিনি।(যাহোক) অতঃপর তাঁকে লোকজন বিভিন্ন বিষয়ে প্রশ্নাদি করে।তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর।(এক) সাহ্ম্য দেওয়া এই মর্মে যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল; (দুই) সালাত কায়েম করা (তিন) যাকাত প্রদান করা (চার) বায়তুল্লাহর হজ্ব করা এবং (পাঁচ) রমযানের সিয়াম পালন করা।আমি জিজ্ঞেস করলাম, ইয়া আবা আব্দির রহমান জিহাদ সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, যে ব্যক্তি জিহাদ করে, সে তার নিজের (সত্তার কল্যাণার্থেই) করে।
(অন্য বর্ণনায় আছে) হযরত ইয়াযীদ বিন বিশর ইবন্ উমর (রা) থেকে বর্ণনা করেন- ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর (১) লা-ইলাহা ইল্লাল্লাহ-এর সাহ্ম্য দান (২) সালাত কায়েম করা (৩) যাকাত প্রদান করা, (৪) বায়তুল্লাহর হজ্ব করা (৫) রমযানের সিয়াম রাখা।তখন তাঁকে জনৈক ব্যক্তি বললেন- এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।ইবন্ উমর (রা) বললেন, জিহাদ খুবই ভাল, আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে এরূপই বর্ণনা করেছেন। (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও অন্যান্য, তিরমিযী হাদীসটি সহীহ ও হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب الإيمان والإسلام
(4) باب في أركان الاسلام ودعائمه العظام
(20) عن أبي سويد العبدي قال أتينا بن عمر رضى الله عنهما فجلسنا ببابه ليؤذن لنا قال فبطأ علينا الاذن قال فقمت الى جحر (2) في الباب فجعلت أطلع فيه ففطن بي فلما أذن لنا جلسنا فقال أيكم اطلع آنفا في داري قال قلت أنا قال بأى شئ استحللت أن تطلع داري قال قلت أبطأ علينا الاذن فنظرت فلم أتعمد ذلك قال ثم سألوه عن أشياء فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بنى الاسلام على خمس شهادة أن لا اله الا الله وأن محمدا رسول الله واقام الصلاة وايتاء الزكاة وحج البيت (3) وصيام
رمضان قلت يا أبا عبد الرحمن ما تقول في الجهاد قال من جاهد فانما يجاهد لنفسه
(ومن طريق آخر) عن يزيد ابن بشر (1) عن ابن عمر رضى الله عنهما قال بنى الاسلام على خمس شهادة أن لا اله الا الله واقام الصلاة وايتاء الزكاة وحج البيت وصوم رمضان قال فقال له رجل والجهاد في سبيل الله قال ابن عمر الجهاد حسن هكذا حدثنا رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২০ | মুসলিম বাংলা