আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং: ৫৮৮০
আন্তর্জাতিক নং: ৬৩১৯
- দুআ - যিকরের অধ্যায়
৩৩৫৫. ঘুমাবার সময় আল্লাহর পানাহ চাওয়া এবং কুরআন পাঠ করা।
৫৮৮০। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন (ঘুমাবার জন্য) বিছানায় যেতেন, তখন মুআওয়্যিযাত (সূরা ফালাক ও নাস) পড়ে তাঁর দুহাতে ফুঁ দিয়ে তা শরীরে মাসাহ করতেন।
كتاب الدعوات
باب التَّعَوُّذِ وَالْقِرَاءَةِ عِنْدَ الْمَنَامِ
6319 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ نَفَثَ فِي يَدَيْهِ، وَقَرَأَ بِالْمُعَوِّذَاتِ، وَمَسَحَ بِهِمَا جَسَدَهُ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে উল্লিখিত معوذات দ্বারা উদ্দেশ্য কুরআন পাকের শেষ দুটি সূরা, সূরা ফালাক ও সূরা নাস। হুযুর (ﷺ) অধিকাংশ সময় এ দু'টি সূরা পড়ে ফুঁক দিতেন। এগুলোর সাথে ঐসব দু‘আও উদ্দেশ্য হতে পারে, যেগুলোর দ্বারা সর্ব প্রকার রোগ, বিপদ ও সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহর হেফাযত ও আশ্রয় প্রার্থনা করা হয়।
এ হাদীসেরই অন্য এক বর্ণনায় হযরত আয়েশা রাযি.-এর এ বর্ণনাও রয়েছে যে, আমি معوذات পড়ে পড়ে হুযুর (ﷺ)-এর হাত মুবারক নিজের হাতের মধ্যে নিয়ে হুযুর (ﷺ)-এর দেহ মুবারকে এজন্য বুলিয়ে দিতাম যে, যে বরকত হুযুর (ﷺ)-এর হাত মুবারকে ছিল, সে বরকত আমার অথবা অন্য কারো হাতে থাকতে পারে না।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)