আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭২১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর জন্য মিঠা পানি সরবরাহ করার বর্ণনা
৭২১। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য (মদীনার পার্শ্ববর্তী) 'হাররা'-এর দিক থেকে সুস্বাদু পানি আনা হতো।
أبواب الكتاب
مَا ذُكِرَ أَنَّهُ كَانَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
721 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا الصَّلْتُ بْنُ مَسْعُودٍ الْجَحْدَرِيُّ، نَا عَامِرُ بْنُ صَالِحٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ مِنْ طَرَفِ الْحَرَّةِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা গেল যে, পানীয় দ্রব্যসমূহের মধ্যে ঠাণ্ডা-মিঠার প্রতি আকর্ষণ অথবা পানাহারের অন্য যে কোন ভালো জিনিসের প্রতি আগ্রহ যা সুস্থ প্রকৃতির চাহিদা-এটা কৃচ্ছতা ও তাকওয়ার পরিপন্থী নয়; বরং আল্লাহর সাথে সম্পর্ক ও ভালোবাসার কারণে কারো জন্য এর ব্যবস্থা করে দেওয়া সৌভাগ্যের আলামত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)