আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭১০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পানি পান করার সময় নবী (ﷺ)-এর শ্বাস গ্রহণের বর্ণনা
৭১০। হযরত ইয়াযীদ ইব্‌ন আসাম (রা) তাঁর খালা (উম্মুল মু'মিনীন) মায়মুনা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য পানি আনতাম। তিনি পানির পাত্র নিয়ে মুখে লাগাবার সময় 'বিসমিল্লাহ্' বলতেন এবং শুকরিয়া আদায় করতেন। এরপর মুখ থেকে পাত্র সরিয়ে নিতেন এবং শুকরিয়া আদায় করতেন। তিনবার এরূপ করতেন। শ্বাস গ্রহণ না করেই একবারে সবটুকু পানি পান করতেন না কিংবা জিহবা বের করেও পান করতেন না।
أبواب الكتاب
صِفَةُ تَنَفُّسِهِ فِي إِنَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
710 - حَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، نَا طَلْحَةُ بْنُ زَيْدٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُحْرِزٍ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ خَالَتِهِ مَيْمُونَةَ، قَالَتْ: كُنْتُ آتِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَاءِ، فَيَضَعُهُ عَلَى فِيهِ، فَيُسَمِّي اللَّهَ، وَيَشْكُرُ، ثُمَّ يَرْفَعُ فَيَشْكُرُ، يَفْعَلُ ذَلِكَ ثَلَاثًا، لَا يَعُبُّ وَلَا يَلْهَثُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান