আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭০০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) জল যে সব পাত্রে পানি পান করতেন তার বর্ণনা
৭০০। হযরত আনাস (ইব্ন মালিক) (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এই পাত্রে নবী (ﷺ)-কে দুধ, মধু, ছাতু, নবীয ও ঠাণ্ডা পানি পান করাতাম।
أبواب الكتاب
ذِكْرُ الْآنِيَةِ الَّتِي كَانَ يَشْرَبُ فِيهَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
700 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الْعَسْكَرِيُّ، نَا هِلَالُ بْنُ علَاءٍ، نَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كُنْتُ أَسْقِي النَّبِيَّ فِي هَذَا الْقَدَحِ: اللَّبَنَ، وَالْعَسَلَ، وَالسَّوِيقَ وَالنَّبِيذَ، وَالْمَاءَ الْبَارِدَ
হাদীসের ব্যাখ্যা:
এ সব হাদীস থেকে জানা যায় যে, সাহাবায়ে কিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অতি মাত্রায় ভালবাসতেন । তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যবহৃত প্রতিটি জিনিসকে বরকত লাভের জন্য সযত্নে হিফাযত করেছিলেন এবং তা লাভ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খাদিম হযরত আনাস (রা) লাভ করেছিলেন তার পানপাত্র। তাই তিনি গর্ব করে বলতেন, আমি এই পাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পানি, দুধ, নবীয, মধু, ছাতু এবং ঠাণ্ডা পানি পান করিয়েছি পেয়ালাটি তিনি সযত্নে নিজের কাছে সংরক্ষিত রেখেছিলেন।