আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬৯৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) জল যে সব পাত্রে পানি পান করতেন তার বর্ণনা
৬৯৫। মুহাম্মাদ ইব্ন আবূ ইসমাঈল (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আনাস (রা)-এর কাছে গেলে তার ঘরে কাঠের একটি বড় পাত্র দেখতে পেলাম। তিনি (আনাস) (রা) বললেন, নবী (ﷺ) এই পাত্রে পানি পান করতেন এবং এতেই ওযু করতেন।
أبواب الكتاب
ذِكْرُ الْآنِيَةِ الَّتِي كَانَ يَشْرَبُ فِيهَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
695 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ، نَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، نَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ أَخِيهِ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي إِسْمَاعِيلَ، قَالَ: دَخَلْتُ عَلَى أَنَسٍ، فَرَأَيْتُ فِيَ بَيْتِهِ قَدَحًا مِنْ خَشَبٍ، فَقَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْرَبُ فِيهِ، وَيَتَوَضَّأُ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের পাত্রে পানি পান করেছেন। “শামাইলে তিরমিযী” গ্রন্থে হযরত সাবিত (র) থেকে অনুরূপ একটি হাদীস বর্ণিত হয়েছে।
হযরত সাবিত (র) বলেন, হযরত আনাস (রা) আমাকে একটি কাঠের মোটা পাত্র বের করে দেখিয়ে বললেন, সাবিত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাত্র ।
হযরত সাবিত (র) বলেন, হযরত আনাস (রা) আমাকে একটি কাঠের মোটা পাত্র বের করে দেখিয়ে বললেন, সাবিত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাত্র ।