আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬৯৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
আহার শেষে নবী (ﷺ) যে সব দু'আ করতেন এবং যা বলে মহান আল্লাহ্র শুকরিয়া আদায় করতেন তার বর্ণনা
৬৯৪। হযরত আব্দুর রহমান ইব্ন জুবায়র (রা) থেকে বর্ণিত যে, আট বছর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমত করেছেন এমন এক ব্যক্তি তার কাছে এ হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সামনে খাবার হাযির হলে তিনি বলতেন, 'বিসমিল্লাহ্'। খাওয়া শেষ করে তিনি বলতেনঃ হে আল্লাহ্! তুমি বড়ই দয়া করেছো। তুমি খাদ্য ও পানীয় দান করেছো, হিদায়ত করেছো এবং জীবন দান করেছো। তুমি যে সব নিয়ামত দান করেছো সেজন্য সব প্রশংসা তোমারই।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ الْفَرَاغِ مِنَ الطَّعَامِ وَشُكْرِهِ لِرَبِّهِ عَزَّ وَجَلَّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
694 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، نَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِي، نَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي بَكْرُ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ السَّبَائِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، أَنَّهُ حَدَّثَهُ رَجُلٌ خَدَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِ سِنِينَ: أَنَّهُ كَانَ يَسْمَعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قُرِّبَ إِلَيْهِ الطَّعَامُ يَقُولُ: بِسْمِ اللَّهِ، فَإِذَا فَرَغَ، قَالَ: اللَّهُمَّ أَطْعَمْتَ وَأَسْقَيْتَ وَأَقْنَيْتَ وَهَدَيْتَ وَأَحْيَيْتَ، فَلَكَ الْحَمْدُ عَلَى مَا أَعْطَيْتَ
হাদীসের ব্যাখ্যা:
'বিসমিল্লাহ্' অর্থ বিসমিল্লাহির রাহমানির রাহীম' পুরোটা বলা। কেউ যদি শুধু ‘বিসমিল্লাহ্' বলে তাহলে সেও বরকতহীনতা থেকে রক্ষা পাবে। খাওয়া শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দু'আ করতেন তার শব্দগুলো বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মানুষ এসব দু'আর মধ্যে যেটি ইচ্ছা পড়তে পারে, বিষয়বস্তু সবগুলোর একই। অর্থাৎ আল্লাহ্র এই সব বড় নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং এ কথা মনে করা যে, আমরা এসব নিয়ামত লাভের উপযুক্ত নই। আল্লাহ্ অতীব দয়ালু ও করুণাময়। বান্দার প্রতি দয়া ও করুণা পরবশ হয়ে তিনি এসব নিয়ামত দান করেছেন। কে পারে তাঁর শুকরিয়া আদায় করতে?