আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬৯১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
আহার শেষে নবী (ﷺ) যে সব দু'আ করতেন এবং যা বলে মহান আল্লাহ্র শুকরিয়া আদায় করতেন তার বর্ণনা
৬৯১। হযরত আবূ আইউব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) পানাহার শেষ করে বলতেনঃ “সমস্ত প্রশংসা আল্লাহ্র যিনি আমাদেরকে খাদ্য ও পানীয় দান করেছেন। এবং তা গলাধঃকরণ সহজ করে দিয়েছেন এবং নিঃসরণের পথ তৈরী করে দিয়েছেন ।”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ الْفَرَاغِ مِنَ الطَّعَامِ وَشُكْرِهِ لِرَبِّهِ عَزَّ وَجَلَّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
691 - أَخْبَرَنَا بَهْلُولٌ الْأَنْبَارِيُّ، نَا مُحَمَّدُ بْنُ مُعَاوِيَةَ، نَا لَيْثٌ، عَنْ زُهْرَةَ بْنِ مَعْبَدٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ وَشَرِبَ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَسَوَّغَهُ، وَجَعَلَ لَهُ مَخْرَجًا
হাদীসের ব্যাখ্যা:
খাদ্যের সূক্ষ্ম অংশসমূহ দেহের অংশে রূপান্তরিত হয়। আর যা দেহের অংশে রূপান্তরিত হয় না তা বর্জ্য হিসেবে মানুষের দেহ থেকে বিভিন্নরূপে বেরিয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে এর ব্যাখ্যা দেয়া হয়েছে। এই দু'আর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এ বিষয়ে সতর্ক করেছেন যে, মানুষের জন্য খাদ্য ও পানীয়ের সংস্থান হওয়া যেমন আল্লাহ্ তা'আলার মেহেরবানী, ঠিক তেমনি তা হযম হওয়ার ব্যবস্থাপনাও আল্লাহ্ তা'আলার অনেক বড় দান। এটা এত বড় একটা দান যে বহু লোকই জানে না তার দেহের অভ্যস্তরে আল্লাহ্ প্রদত্ত কত রকম বড় কলাকৌশল কাজ করছে। আল্লাহ্ না করুন, যদি পায়খানা পেশাব বন্ধ হয়ে যায়, ঘাম বের না হয় এবং দেহের তাপ নিঃশেষ হয়ে যায় তখনই কেবল এসব নিয়ামতের মূল্য উপলব্ধি করা যায়।