আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৭১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৭১। হাকীম ইব্‌ন জাবির আল-আহ্‌মাসী (র) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি (জাবির) বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁর সামনে কদু দেখতে পেলাম । আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্ (ﷺ) এ কি? তিনি বললেন, এর দ্বারা আমি আমার পরিবারের সদস্যদের খাদ্যে পরিবৃদ্ধি ঘটাই।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
671 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْأَهْوَازِيُّ، نَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، نَا عَثَّامٌ، نَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ حَكِيمِ بْنِ جَابِرٍ الْأَحْمَسِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: دَخَلْتُ عَلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُ عِنْدَهُ الدُّبَّاءَ، فَقُلْتُ: مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: نُكَثِّرُ بِهِ طَعَامَ أَهْلِنَا

হাদীসের ব্যাখ্যা:

উল্লেখিত হাদীসসমূহ থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু তরকারি খুবই পছন্দ করতেন এবং তাঁর অনুসরণে সাহাবাগণও তা পছন্দ করতেন। বিশেষত হযরত আনাস (রা) হতে আরও জানা যায় যে, কদু আহার করলে মাথার মগজ বর্ধিত হয় এবং স্মরণশক্তি প্রখর হয়। বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন যে, কদু পরিপাকশক্তি বৃদ্ধি করে এবং পেট ঠাণ্ডা রাখে। একটি হাদীস থেকে জানা যায় যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা (রা)-কে বলেছেনঃ তোমরা তরকারি রান্না করলে তাতে বেশি করে কদু ঢেলে দাও। কারণ কদু রোগাক্রান্ত ব্যক্তির মনোবল বৃদ্ধির সহায়ক (মুসনাদে আহ্‌মাদ, শারহুয্-যারকানী থেকে এখানে উদ্ধৃত)।
ইমাম নববী (র) বলেন, কদু পছন্দ করা মুস্তাহাব। কারণ তা ছিলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় তরকারি। কদু দ্বারা খাদ্যে পরিবৃদ্ধি ঘটানোর অর্থ এই যে, তাতে রান্না করা তরকারির পরিমাণ বৃদ্ধি পায় এবং অনেক লোককে খাওয়ানো যায় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান