আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৬৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) কদু খেয়েছেন এবং তা খুবই পছন্দ করতেন
৬৬৬। হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু সুলাইমা (রা) আমাকে এক টুকরি খেজুরসহ নবী (ﷺ)-এর নিকট পাঠালেন। আমি গিয়ে তাঁকে তাঁর বাড়িতে পেলাম না। তিনি তাঁর আযাদকৃত এক দাসের বাড়ি দাওয়াতে গিয়েছিলেন। আমার জানা মতে সে ছিলো পেশায় দর্জি। সে তাঁর জন্য গোশ্‌ত দিয়ে সারীদ ও কদু রান্না করেছিলো। তিনি আমাকেও ডাকলেন। আমি তাঁকে কদু তরকারি পছন্দ করতে দেখে তা তাঁর নিকটে এগিয়ে দিতে লাগলাম। তিনি নিজ বাড়িতে ফিরে এলে আমি খেজুর টুকরি তাঁর সামনে পেশ করলাম। তিনি তা থেকে আহার করলেন এবং যারা উপস্থিত হলো তাদেরকেও দিতে থাকলেন তা শেষ না হওয়া পর্যন্ত।
أبواب الكتاب
ذِكْرُ أَكْلِهِ لِلْقَرْعِ وَمَحَبَّتِهِ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
666 - حَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، نَا أَبِي، نَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ: بَعَثَتْ مَعِي أُمُّ سُلَيْمٍ بِمِكْتَلٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ رُطَبٌ، فَلَمْ أَجِدْهُ فِي بَيْتِهِ فَإِذَا هُوَ عِنْدَ مَوْلَى لَهُ - أُرَاهُ خَيَّاطًا - قَدْ صَنَعَ لَهُ ثَرِيدَ لَحْمٍ وَقَرْعٍ، فَدَعَانِي فَلَمَّا رَأَيْتُهُ يُعْجِبُهُ الْقَرْعُ جَعَلْتُ أُدْنِيهِ مِنْهُ، فَلَمَّا رَجَعَ إِلَى مَنْزِلِهِ وَضَعْتُ الْمِكْتَلَ بَيْنَ يَدَيْهِ، وَجَعَلَ يَأْكُلُ مِنْهُ وَيُقَسِّمُ إِلَى أَنْ أَتَى عَلَى آخِرِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান