আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৪১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর খেজুর ভক্ষণ এবং তার আঁটি নিক্ষেপণ
৬৪১। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (ﷺ) -এর সংগে ছিলাম। তিনি আমাদের দিকে আজওয়া খেজুর নিক্ষেপ করেন এবং আমরা তখন অভুক্ত ছিলাম। তিনি যখন দুই দু'টি খেজুর একত্রে খেতেন তখন আমাদেরও বলে দিতেন দেখো! আমি দু'টো করে খেজুর একত্রে খেয়েছি, তোমরাও দু'টো করে খাও।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِهِ التَّمْرَ وِإِلْقَائِهِ النَّوَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
641 [ص:286] عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الرَّازِيُّ، نَا أَبُو زُرْعَةَ نا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ، نَا عَبْدُ السَّلَامِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي جُبَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ يُنْبَذُ إِلَيْنَا بِالتَّمْرِ - تَمْرِ الْعَجْوَةِ - وَكُنَّا غِرَاثًا، وَكَانَ إِذَا قَرَنَ، قَالَ: إِنَّى قَدْ قَرَنْتُ فَأَقْرِنُوا

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবড় ন্যায় ইনসাফের ধারক ছিলেন। সাহাবীগণ অভুক্ত ছিলেন এবং খেজুর ব্যতীত অন্য কোন খাদ্য ছিলো না। তিনি তাঁদের খেজুর দিতেন এবং নিজেও খেতেন। প্রত্যেকে এক একটি করে খেজুর খাচ্ছিলেন। কিন্তু তিনি যখনই দু’টো খেজুর একত্রে খেতেন তখনই সাহাবীদের তা বলে দিতেন এবং তাদেরকেও দু’টি করে খেতে বলতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান