আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬২৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর গোশ্‌ত খাওয়ার বর্ণনা
৬২৪। যাহ্‌দাম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ মুসা আল আশআরী (রা)-এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি মুরগীর গোশ্‌ত খাচ্ছিলেন। তিনি বললেন, এগিয়ে এসো এবং খাও। কেননা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে মুরগীর গোশ্‌ত খেতে দেখেছি।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
624 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ فَرَجٍ، نَا يَحْيَى بْنُ حَكِيمٍ، نَا أَبُو قُتَيْبَةَ، نَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ زَهْدَمٍ، قَالَ: دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، وَهُوَ يَأْكُلُ الدَّجَاجَ، فَقَالَ: ادْنُ، فَكُلْ، فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ لَحْمَ الدَّجَاجِ

হাদীসের ব্যাখ্যা:

উল্লেখিত হাদীসসমূহ থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরগের গোশ্‌ত আহার করেছেন। মোরগের গোশ্‌ত আহার করা জায়েয। তবে যে সব মোরগ সর্বদা মলমূত্র ও নাপাকী ভক্ষণ করে এবং তার গোশ্‌তে এ প্রতিক্রিয়া প্রকাশ পায় সেগুলো আহার করা মাকরূহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান