আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬২২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানপাত্রের বর্ণনা
৬২২। হযরত আব্দুল্লাহ্ ইব্ন বুস্র (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একটি বড় বরতন ছিলো যা চারটি আংটা যুক্ত ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ صَحْفَتِهِ وَقَصْعَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
622 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، وَعِمْرَانُ بْنُ مُوسَى بْنِ فَضَالَةَ، وَالْعَبَّاسُ بْنُ أَحْمَدَ الشَّامِيُّ، قَالُوا: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُضَفَّى، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الرَّحْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَفْنَةٌ لَهَا أَرْبَعُ حِلَقٍ
হাদীসের ব্যাখ্যা:
উল্লেখিত হাদীসদ্বয় থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বড় বরতনে একত্রিতভাবে আহার করতেন। পৃথক পৃথকভাবে ছোট ছোট বরতনে আহার করতেন না। একত্রে মিলেমিশে আহার করার সবচেয়ে উপকার হচ্ছে পরস্পরে ভালবাসা ও সুসম্পর্ক সৃষ্টি হয় এবং এতে খাদ্যে বরকতও হয়। কোন কিছু বিনষ্ট হয় না।