আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬১৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৮। হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মহামহিম আল্লাহ্ কোন এক ফেরেশ্তাকে জিব্রীল (আ) সহকারে মহানবী (ﷺ) এর নিকট প্রেরণ করেন। ফেরেশ্তা রাসূলুল্লাহ্ (ﷺ) কে বললেন, মহান আল্লাহ্ আপনাকে দু’টি বিষয়ের যে কোন একটি বেছে নেওয়ার ইখ্তিয়ার দান করেছেন। আপনি দাস নবীহতে চান না রাজা নবী? রাসূলুল্লাহ্ (ﷺ) পরামর্শের জন্য জিব্রীল (আ)-এর দিকে দৃষ্টিপাত করলেন। জিব্রীল (আ) তাঁর হাতের ইশারায় বলেন, আপনি নিজেকে নীচু রাখুন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, বরং আমি দাস নবী হতে চাই। (রাবী বলেন) এরপর থেকে নবী (ﷺ) তাঁর মহান প্রভুর সাথে সাক্ষাতের (ইনতিকালের) পূর্ব পর্যন্ত কখনো হেলান দিয়ে আহার করেননি।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
618 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا سَلَمَةُ بْنُ الْخَلِيلِ الْكَلَاعِيُّ، نَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يُحَدِّثُ: أَنَّ اللَّهَ، عَزَّ وَجَلَّ أَرْسَلَ إِلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَلَكًا مِنَ الْمَلَائِكَةِ، مَعَهُ جِبْرِيلُ، فَقَالَ الْمَلَكُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُخَيِّرُكَ بَيْنَ أَنْ تَكُونَ عَبْدًا نَبِيًّا، وَبَيْنَ أَنْ تَكُونَ مَلَكًا نَبِيًّا، فَالْتَفَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جِبْرِيلَ كَالْمُسْتَشِيرِ لَهُ، فَأَشَارَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِيَدِهِ: أَنْ تَوَاضَعْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَلْ عَبْدًا نَبِيًّا، فَمَا أَكَلَ بَعْدَ تِلْكَ الْكَلِمَةِ طَعَامًا مُتَّكِئًا حَتَّى لَحِقَ بِرَبِّهِ عَزَّ وَجَلَّ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসদ্বয় থেকে জানা যায় যে, দরিদ্রতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর চাপিয়ে দেওয়া হয়নি। এবং তিনি নিজেই বেছে নিয়েছেন অনুগত বান্দা হওয়ার জন্য। বিজয়াভিযান থেকে প্রচুর সম্পদ তাঁর নিকট এসে জড়ো হতো। কিন্তু সন্ধ্যার পূর্বেই তা দুস্থদের মধ্যে বণ্টন করে দিতেন এবং নিজের জন্য কিছুই রাখতেন না। মহান দাতা তাঁকে প্রচুর দিয়েছেন । কিন্তু তিনি তা গ্রহণ করে আবার অন্যদের মাঝে বণ্টন করেছেন। তিনি বলতেনঃ “আল্লাহ্ হলেন দাতা, আর আমি হলাম বণ্টনাকারী।” তাঁর সংসারে দিনের পর দিন চুলা জ্বলতো না। পরিবারের সদস্যগণ অভুক্ত অবস্থায় বহু রাত যাপন করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন। ঘরে আলো জ্বালানোর মত তেলও থাকতো না। তাই তো তিনি বললেন, “আমি বাদশাহ্ হয়ে নয়, বান্দা হয়ে থাকতে চাই।” আমাদের মতো গো-গ্রাসে গলাধঃকরণকারীদের জন্য কি এতে কোন উপদেশের খোরাক নেই?