আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৮৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৮৬। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও কোনো খাদ্যের ত্রুটি নির্দেশ করেননি, আগ্রহ হলে খেতেন অন্যথায় বর্জন করতেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
586 - حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ، نَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، نَا عُمَرُ بْنُ شَقِيِقٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: مَا عَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِلَّا تَرَكَهُ.
হাদীসের ব্যাখ্যা:
উল্লেখিত হাদীসসমূহ থেকে জানা যায় যে, খাদ্যদ্রব্যের দোষ খুঁজে বেড়ানো উচিত নয়। সর্বপ্রকারের খাদ্য আল্লাহ্ প্রদত্ত রিযিক। কারো কোন খাদ্যের প্রতি আকর্ষণবোধ করলে তা খাবে, অন্যথায় খাবে না। খাদ্যের ত্রুটি নির্দেশ করা বা তাতে দোষ খুঁজে বেড়ানো আল্লাহ্ প্রদত্ত রিযিকের প্রতি অকৃতজ্ঞ হওয়ার শামিল। এরূপ আচরণ করা উচিত নহে।