আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫০১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০১। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন ঘুমানোর প্রস্তুতি নিতেন তখন সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের দুই হাতের তালুতে দম ফেলতেন, তারপর দুই হাত গোটা দেহে মুছতেন এবং উক্ত সূরা দু’টি পড়তে থাকতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
501 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ بْنِ زَيْرَكٍ، نَا أَبُو كُرَيْبٍ، نَا رِشْدِينُ، عَنْ قُرَّةَ، وَعُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ نَفَثَ فِي كَفَّيْهِ وَعَوَّذَ فِيهِمَا، ثُمَّ مَسَحَ بِهِمَا عَلَى جَسَدِهِ، يَقْرَأُ بِالْمُعَوِّذَاتِ

হাদীসের ব্যাখ্যা:

শোয়ার পূর্বে উক্ত সূরা দুটি পাঠ করলে আল্লাহ্ তা’আলা শয়তানের আক্রমণ থেকে, রোগ-ব্যাধি ও নানারূপ ক্ষতিকর বস্তু থেকে নিরাপদ রাখেন। এর একটি পন্থা এই যে, সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করে দুই হাতে ফুঁ দিবে, অতপর তা দ্বারা গোটা শরীর মাসেহ করবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ আমল করতেন। এই হাদীস থেকে আরও জানা যায় যে, কুরআন পাকের দ্বারা নিরাময় লাভের চেষ্টা করা সুন্নত। স্বয়ং কুরআন মজীদে ইরশাদ হয়েছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ “আমি নাযিল করি কুরআন, যা মু’মিনদের জন্য আরোগ্য ও রহমত” (সূরা বনী ইসরাঈলঃ ৮২)।