আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৯৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর খাটের বর্ণনা
৪৯৩। মুহাম্মাদ ইব্‌ন মুহাজির (র) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কিছু পরিত্যক্ত মালপত্র উমর ইব্‌ন আব্দুল আযীয (র)-এর নিকট একটি ঘরে রক্ষিত ছিলো। তিনি প্রত্যহ তা দর্শন করতেন। রাবী বলেন, কুরাইশগণ কখনও তাঁর নিকট সমবেত হলে তিনি তাদেরকে সেই ঘরে প্রবেশ করাতেন এবং ঐ মালপত্র তাদের পরিদর্শন করাতেন এবং বলতেন, যে মহান ব্যক্তিত্বের বদৌলতে আল্লাহ্ পাক তোমাদের সম্মানিত ও গৌরবান্বিত করেছেন তাঁর সমস্ত পরিত্যক্ত সম্পত্তি হলো এই । রাবী বলেন, তাঁর বরকতময় জিনিসের মধ্যে ছিলো দড়ি দ্বারা বানানো একটি খাটিয়া, খেজুর গাছের ছাল ভর্তি একটি চামড়ার ক্ষুদ্র বালিশ, একটি বড় পেয়ালা, একটি ছোট পেয়ালা, সিরিয়ার জারমাকানীগণ কর্তৃক তৈরী উলের একটি চাদর, একটি চাকতি এবং কয়েকটি তীর ভর্তি একটি তূনীর। তাঁর উলের চাদরে তাঁর মাথার ময়লা সদৃশ কিছু লেগে ছিলো। এক ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়লে লোকেরা পরামর্শ দিলো যে, উক্ত চাদরের দাগযুক্ত অংশ ধৌত করে ঐ পানির ফোঁটা রোগীর নাকে প্রবেশ করানো হোক। বিষয়টি উমর ইব্‌ন আব্দুল আযীয (র)-এর সামনে উল্লেখ করা হলে তিনিও তা সমর্থন করেছেন। অতএব পরামর্শ মোতাবেক কাজ করা হলে রোগী আরোগ্য লাভ করলো।
أبواب الكتاب
ذِكْرُ سَرِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
493 - حَدَّثَنَا حَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي هُرَيْرَةَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، نَا عَلِيُّ بْنُ الْحَسَنِ الْعَسْقَلَانِيُّ، نَا يَحْيَى بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ مُهَاجِرٍ، قَالَ: كَانَ مَتَاعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، فِي بَيْتٍ يُنْظَرُ إِلَيْهِ كُلَّ يَوْمٍ قَالَ: وَكَانَ رُبَّمَا اجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ، فَأَدْخَلَهُمْ فِي ذَلِكَ الْبَيْتِ ثُمَّ، اسْتَقْبَلَ ذَلِكَ الْمَتَاعَ، فَيَقُولُ: هَذَا مِيرَاثُ مَنْ أَكْرَمَكُمُ اللَّهُ بِهِ، وَأَعَزَّكُمُ اللَّهُ بِهِ، قَالَ: وَكَانَ سَرِيرًا مَرْمُولًا بِشَرِيطٍ، وَمِرْفَقَةٌ مِنْ أَدَمٍ مَحْشُوَّةٌ بِلِيفٍ، وَجَفْنَةٌ، وَقَدَحٌ، وَقَطِيفَةُ صُوفٍ، كَأَنَّهَا جُرْمُقَانِيَّةٌ قَالَ: وَرَحًى وَكِنَانَةٌ فِيهَا أَسْهُمٌ، وَكَانَ فِي الْقَطِيفَةِ أَثَرُ وَسَخِ رَأْسِهِ، فَأُصِيبَ رَجُلٌ، فَطَلَبُوا أَنْ يَغْسِلُوا بَعْضَ ذَلِكَ الْوَسَخِ، فَيُسْعَطَ بِهِ، فَذُكِرَ ذَلِكَ لِعُمَرَ، فَسُعِطَ فَبَرَأَ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস থেকে দু’টি বিষয় অবগত হওয়া যায়। এক. নবী-রাসূলগণের এবং বুযুর্গ ব্যক্তিগণের ব্যবহৃত জিনিসপত্রের সংরক্ষণ করা এবং তা দর্শন করা রহমত ও বরকত লাভের উপায়। দুই. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এসব জিনিস রোগ নিরাময়ের উপায়ও হতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান