আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৮৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বালিশের বর্ণনা
৪৮৯। হযরত ইব্ন আব্বাস (রা) হযরত উমর (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাঁর গৃহের উপরিতলে তাশরিফ আনলেন। ঘরের দরজায় ছিলো তাঁর এক খাদেম। আমি বললাম, আমার জন্য (ঘরে প্রবেশের) অনুমতি প্রার্থনা কর। সে আমার জন্য অনুমতি প্রার্থনা করল। আমি প্রবেশ করে দেখলাম রাসূলুল্লাহ্ (ﷺ) একটি চাটাইয়ের উপর শুয়ে বিশ্রাম করছিলেন। এবং চাটাইয়ের দাগ তাঁর দেহের পার্শ্বদেশে বসে গিয়েছিলো। আর তাঁর মাথার নীচে ছিলো খেজুর গাছের ছাল ভর্তি একটি ক্ষুদ্র চামড়ার বালিশ।
أبواب الكتاب
ذِكْرُ وِسَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
489 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ، نَا إِسْمَاعِيلُ، نَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ مَشْرُبَةً لَهُ، وَعَلَى الْبَابِ وَصِيفٌ لَهُ، فَقُلْتُ: اسْتَأْذِنْ لِي، فَاسْتَأْذَنَ لِي، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَصِيرٍ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ، وَإِذَا تَحْتَ رَأْسِهِ مِرْفَقَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবত এ একটি দীর্ঘ হাদীসের অংশ বিশেষ যা হাদীস গ্রন্থসমূহে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিবিগণ তাঁর কাছে প্রার্থনা করেছিলেন যে, যখন আল্লাহ্ তা’আলা মুসলিমদের অর্থ-সম্পদে সচ্ছলতা দান করেছেন তখন আমাদের খোরপোশের ব্যাপারে আরো প্রশস্ততা চাই। এ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে গৃহের উপর তলায় এক মাসের জন্য নির্জনতা গ্রহণ করলেন। সেই উপর তলায় হযরত উমর ফারুক (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমন অবস্থায় প্রত্যক্ষ করলেন যে, তাঁর শরীর মুবারকের নিচে বিছানো চাটাইয়ের দাগ প্রকাশ পাচ্ছিল এবং তাঁর মাথার নিচে খেজুর গাছের ছাল ভর্তি চামড়ার একটি বালিশ ছিলো। এ হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র জীবনের কৃচ্ছ্রসাধনার একটি পূর্ণ চিত্র তুলে ধরেছে।