আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৬৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উটনীর বর্ণনা
৪৬৫। উরওয়া ইব্ন যুবায়র (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর অসুস্থ কন্যার দেখা-শোনার জন্য উসমান (রা)-কে রেখে গেলেন এবং উসামা ইব্ন যায়িদকে মদীনায় নিজের স্থলাভিষিক্ত করে গেলেন। এক সময় তাঁরা তাকবীর বলা শুনলেন এবং দেখলেন যায়িদ ইব্ন হারিসা (রা) নবী (ﷺ)-এর জাদআ নাম্নী উটনীর পিঠে সওয়ার হয়ে এসে সুসংবাদ দিলেন যে, অমুক (মুশরিক) নিহত হয়েছে, অমুক বন্দী হয়েছে ইত্যাদি। অতপর তিনি উসমান (রা)-এর কাছে আসলেন এবং তাঁকেও সুসংবাদ শোনালেন।
أبواب الكتاب
ذِكْرُ نَاقَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
465 - حَدَّثَنَا جُبَيْرُ بْنُ هَارُونَ، نَا عَلِيُّ الطَّنَافِسِيُّ، نَا أَبُو أُسَامَةَ، قَالَ: هِشَامُ بْنُ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَخْبَرَنَا، قَالَ: أَخْبَرَنِي أَبِي، قَالَ: لَمَّا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَدْرٍ، وَخَلَّفَ عُثْمَانَ عَلَى ابْنَتِهِ، وَكَانَتْ مَرِيضَةً، وَخَلَّفَ أُسَامَةَ، فَبَيْنَمَا هُمُ، إذْ سَمِعُوا ضَجَّةَ التَّكْبِيرِ، فَجَاءَ زَيْدُ بْنُ حَارِثَةَ عَلَى نَاقَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَدْعَاءِ وَهُوَ يَقُولُ: قُتِلَ فُلَانٌ، وَأُسِرَ فُلَانٌ، فَجَاءَ فَأَخْبَرَ عُثْمَانَ