আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৬২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উটনীর বর্ণনা
৪৬২। আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর ‘কাস্‌ওয়া’ নাম্নী উট্‌নীতে সওয়ার হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ نَاقَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
462 - حَدَّثَنَا زَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْمَوْصِلِيُّ، نَا ابْنُ الْمُقْرِي، نَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ

হাদীসের ব্যাখ্যা:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আরেকটি উট্‌নীর নাম ছিলো ‘কাস্‌ওয়া’। এটির পিঠে সওয়ার হয়েই তিনি হিজরত করেছিলেন এবং এ উট্‌নী সম্পর্কেই তিনি বলেছিলেন যে, সেটি আল্লাহ্‌র পক্ষ থেকে আদিষ্ট! আল্লাহ্ যেখানে আমার অবস্থান মঞ্জুর করবেন এটি আপনা থেকেই সেখানে বসে পড়বে। মক্কা বিজয়ের দিনও তিনি এই উটনীর ওপর সওয়ার হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান