আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৫৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর গাধার বর্ণনা
৪৫৯। হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর গাধার নাম ছিলো আফীর’।
أبواب الكتاب
ذِكْرُ حِمَارِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
459 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ، نَا ابْنُ حُمَيْدٍ، نَا سَلَمَةُ، عَنِ ابْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ الْيَزَنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: كَانَ اسْمُ حِمَارِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُفَيْرًا
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আরেকটি গাধার নাম ছিলো আফীর। ‘আসাহ্হুস্ সিয়ার’ গ্রন্থে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তিনটি গাধা ছিলো। একটির নাম ছিলো আফীর। (মিসরের বাদশাহ) মুকাউকিস এটি উপহার পাঠিয়েছিলেন। দ্বিতীয়টির নাম ছিলো ইয়াফূর। এটি ফারওয়া আল-জুযামী উপহার পাঠিয়েছিলেন। তৃতীয়টি উপহার দিয়েছিলেন হযরত সা’দ ইব্ন উবাদা (রা)।