আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৪৪৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর ঘোড়ার বর্ণনা
৪৪৫। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর কাছে নারীদের পরেই ঘোড়ার চেয়ে অধিক পছন্দনীয় কিছুই ছিলো না।
أبواب الكتاب
ذِكْرُ خَيْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
445 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحُسَيْنِ بْنِ زُهَيْرٍ النَّيْسَابُورِيُّ، نَا أَحْمَدُ بْنُ حَفْصٍ، نَا أَبِي، نَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: لَمْ يَكُنْ شَيْءٌ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ النِّسَاءِ مِنَ الْخَيْلِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে দু’টি জিনিস অধিক প্রিয় ছিলো। তাঁর প্রিয় পবিত্র স্ত্রীগণ এবং ঘোড়া। মানুষ যেহেতু জাহেলী যুগে মেয়েদেরকে লজ্জা ও অপমানের কারণ বলে মনে করতো। তারা কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিতো এবং সমাজে মেয়েরা ছিল অতীব অবহেলিত ও ঘৃণিত। ইসলাম ঐ সব অন্যায় ও জুলুমমূলক ধ্যান-ধারণা সম্পূর্ণ উচ্ছেদ করেছে। স্বামীর কাছে স্ত্রীর, পিতামাতার কাছে তাদের কন্যার এবং ভাইয়ের কাছে তার বোনের অধিকারসমূহ ইসলামে সুস্পষ্টভাবে নির্ধারিত রয়েছে— বিভিন্ন হাদীস গ্রন্থে তার বিস্তারিত বিবরণ রয়েছে। একটি হাদীসে স্ত্রীর অধিকার সম্পর্কে বলা হয়েছে: سَأَلَهُ رَجُل مَا حَقُّ الْمَرْأَةِ عَلَى الزوج ؟ قَالَ تُطْعِمُهَا إِذَا طَعِمتَ، وَتَكْسُوهَا إِذَا اكْتَسَيْتَ وَلَا تضرب الوَجْهَ وَلَا تُقَبِّح وَلَا تَهْجُرُ إِلَّا فِي الْبَيْتِ -“এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলো, স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য অধিকার কী? তিনি বললেনঃ তুমি যখন খাবে তখন তাকেও খেতে দিবে। তুমি যখন পরবে তখন তাকেও পরতে দিবে। তার মুখমণ্ডলে আঘাত করবে না, কুৎসিত ও কুরুচিপূর্ণ কথা বলে সম্বোধন করবে না এবং নিজের গৃহ ছাড়া অন্য কোন গৃহে তাকে একা পরিত্যাগ করবে না।
অন্য একটি হাদীসে তিনি বলেছেনঃ لا تضرب ظعينتك ضرب امتك তোমার স্ত্রীকে দাসী-বাঁদীর মত মারপিট করো না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তাঁর পবিত্র স্ত্রীগণ অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি তাঁর স্ত্রীদেরকে সাহস যোগাতেন, ওদের মন জয় করতেন এবং মর্যাদা দিতেন। তিনি তাঁদের প্রতি ঘৃণা বা অসন্তোষ প্রকাশ করতেন না, বরং তাদেরকে সর্বাপেক্ষা বেশি ভালবাসতেন। একটি হাদীসে তিনি বলেছেনঃ ان الدُّنْيَا كلها مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ – “গোটা দুনিয়াই জীবন যাপনের একটি উপকরণ। এর সর্বোত্তম জীবনোপকরণ হচ্ছে সৎ স্ত্রী।” অনুরূপ তিনি ঘোড়া অধিক পছন্দ করতেন। ঘোড়া যুদ্ধের সর্বোত্তম উপকরণ এবং দূর-দূরান্তের পথ অতিক্রমের সর্বোত্তম মাধ্যম। তাছাড়া জিহাদের ময়দানে ঘোড়াই সবচাইতে বেশি কার্যকর বলে প্রমাণিত। একটি হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ البركة من نواصى الخير ঘোড়ার কপালের কেশরে কল্যাণ নিহিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান