আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৪০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর তাঁবুর বর্ণনা
৪৪০। সাফওয়ান ইব্ন ইয়া’লা (র) তার পিতা ইয়া’লা ইব্ন উমাইয়া (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী (ﷺ)-এর খিদমতে হাযির হলাম। তিনি তাঁবুতে অবস্থান করছিলেন। আমি তাঁবুর মধ্যে মাথা ঢুকিয়ে দেখলাম নবী (ﷺ)-এর ওপর ওহী নাযিল হচ্ছে এবং তাঁর নিশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
أبواب الكتاب
ذِكْرُ قُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
440 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْفَارِسِيُّ، نَا نُوحُ بْنُ حَبِيبٍ الْقُومَسِيُّ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ، نَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي عَطَاءٌ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا هُوَ فِي قُبَّةٍ فَأَدْخَلْتُ رَأْسِي الْقُبَّةَ، فَإِذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَزَلَ عَلَيْهِ الْوَحْي وَهُو يَغِطُّ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, ওহী নাযিলের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর একটি বিশেষ অবস্থার সৃষ্টি হতো। তখন তাঁর শ্বাস-প্রশ্বাসে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হতো। কোন কোন হাদীসে আছে ওহী নাযিলের সময় তাঁর পবিত্র শরীরে কষ্ট ও অস্বস্তির মত অবস্থা সৃষ্টি হতো এবং তাঁর পবিত্র চেহারার রঙ বদলে যেতো।