আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৩৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বড় পতাকার বর্ণনা
৪৩৫। হযরত আলী ইব্ন আবূ তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ) বাকউল গারকাদ (জান্নাতুল বাকী) নামক স্থানে ছিলেন। তাঁর হাতে একখানা ছড়ি ছিলো । তিনি বসে পড়লেন এবং ঝুঁকে পড়ে তা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি খুঁড়তে থাকলেন ।
أبواب الكتاب
ذِكْرُ قَضِيبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
435 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زَكَرِيَّا، نَا مُحَمَّدُ بْنُ بُكَيْرٍ، نَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ مَنْصُورَ بْنَ مُعْتَمِرٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَبِيبٍ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَقِيعِ الْغَرْقَدِ، فَقَعَدَ وَمَعَهُ مِخْصَرَةٌ لَهُ، فَنَكَّسَ، وَجَعَلَ يَنْكتُ بِهَا
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, মুহাদ্দিসগণ এবং সাহাবায়ে কিরাম সত্যিই কুরআন ও হাদীসের প্রকৃত সংরক্ষক ও ধারক ছিলেন। কোন বিষয় বা কথা যত ক্ষুদ্রই হোক তারা তা বাদ না দিয়ে বর্ণনা করেছেন। আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতিটি গতিবিধি লিখে হুবহু সংরক্ষণ করেছেন। আলোচ্য হাদীসে বর্ণিত ঘটনা থেকেই অনুমান করুন। তিনি বাকীউল গারকাদে বসে ছড়ি দিয়ে মাটি খুঁড়েছিলেন যা সাধারণত মাটিতে উপবেশনকারী মাত্রই করে থাকেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য জীবন কুরবানকারী এবং তাঁর সুন্নতের অনুসারী ও সংরক্ষণকারী সাহাবীগণ এই ক্ষুদ্র ঘটনাটিও সংরক্ষণ করেছেন। তাঁর কোন কাজ অলিখিত নেই। এটা তাঁর মুজিযা। দুনিয়াতে আর কারো জীবন কথা ও ইতিহাস এভাবে সংরক্ষিত হয়নি। ‘জান্নাতুল বাকী’ মদীনা শরীফের কবরস্থানের নাম।