আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর চপ্পলের বর্ণনা
৩৮২। আবু ইসহাক (রাহঃ) এমন এক ব্যক্তি থেকে হাদীস বর্ণনা করেন যিনি আমর ইব্‌ন হুরাইস (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, আম্‌র ইব্‌ন হুরাইস (রাযিঃ) বলেন, আমি নবী (ﷺ)-কে এমন একজোড়া চপ্পল পায়ে সালাত পড়তে দেখেছি যাতে ডবল চামড়া লাগিয়ে সেলাই করা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ نَعْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
382 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، نَا أَبُو أَحْمَدَ، نَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَمَّنْ سَمِعَ عَمْرَو بْنَ حُرَيْثٍ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْنِ مَخْصُوفَتَيْنِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডবল সেলাই বা তালি দেয়া চপ্পল ব্যবহার করেছেন। আরও জানা যায় যে, তিনি চপ্পল পরেই সালাত পড়েছেন। জুতা পরে সালাত পড়ার ব্যাপারে আলিমদের মধ্যে মতভেদ আছে। হানাফী আলিমদের মতে জুতা যদি নাপাক না হয় তবে তা পরে সালাত পড়া বৈধ। তবে জুতা না পরে সালাত পড়াই উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান