আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৭০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৭০। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রৌপ্যের একটি আংটি তৈরী করিয়ে তার ওপর مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করালেন এবং বললেনঃ তোমরা তোমাদের আংটিতে (অনুরূপ) খোদাই করাবে না ।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
370 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا نُوحُ بْنُ حَبِيبٍ الْقُومَسِيُّ، نَا عَبْدُ الرَّزَّاقِ، نَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: اتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ، نَقَشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، وَقَالَ: لَا تَنْقُشُوا عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটিতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আংটির নক্শার মত কথা অন্যদের আংটিতে খোদাই করতে নিষেধ করেছেন। এমনকি তা বরকত লাভের জন্য হলেও। যাতে তাঁর ও অন্যদের আংটি একই রকম না হয় এবং পার্থক্য বজায় থাকে।