আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৪৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৪৬। হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরতেন। পরে (এ নিয়ম পরিবর্তন করে) বাঁ হাতে পরেছেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
346 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الْأَهْوَازِيُّ، نَا مَعْمَرُ بْنُ سَهْلٍ، نَا سَلَمَةُ بْنُ عُثْمَانَ الْبُرِّيُّ، نَا سُلَيْمَانُ أَبُو مُحَمَّدٍ الْقَافَلَاتِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ، ثُمَّ إِنَّهُ حَوَّلَهُ فِي يَسَارِهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অভ্যাস ছিলো ডান হাতে আংটি পরা। কিন্তু পরে তিনি এ অভ্যাস পরিবর্তন করে বাঁ হাতে পরতে শুরু করেন। সুতরাং দু’হাতেই আংটি পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত।