আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩২৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৪। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পশমী কাপড়, তালি দেওয়া জুতা ও মোটা বস্ত্র পরিধান করেছেন এবং অরুচিকর খাবার খেয়েছেন। বর্ণনাকারী বলেন, আমি হাসানকে জিজ্ঞেস করলাম অরুচিকর খাবার কি? তিনি বললেন, মোটা যব যা পানি ছাড়া গলাধঃকরণ করা যায় না।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
324 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا يَحْيَى بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ، نَا بَقِيَّةُ، حَدَّثَنِي يُوسُفُ بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ نُوحِ بْنِ ذَكْوَانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، قَالَ: لَبِسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّوفَ، وَاحْتَذَى الْمَخْصُوفَ وَلَبِسَ خَشِنًا، وَأَكَلَ بَشِعًا. فَسَأَلْتُ الْحَسَنَ: مَا الْبَشِعُ؟ قَالَ: غَلِيظُ الشَّعِيرِ، مَا كَانَ يُسِيغُهُ إِلَّا بِجُرْعَةِ مَاءٍ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস থেকে অনুমান করা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ-সরল জীবন যাপন করেছেন । তিনি রাজা-বাদশাদের মত আরাম-আয়েশ ও ভোগ-বিলাসপূর্ণ জীবন যাপন করেননি। সুতরাং পশমী ও সূতী মোটা কাপড় পেলে তাই পরেছেন। তালি দেওয়া জুতা ব্যবহার করেছেন এবং অতি সাধারণ খাবার পেলে তাই খেয়েছেন। যা পেয়েছেন দ্বিধাহীন চিত্তে সহজে তাই ব্যবহার করেছেন, যদিও সামান্য ইংগিত দিলে সব কিছুর ব্যবস্থা হয়ে যেতে পারতো। তিনি উত্তম পোশাক ও উন্নতমানের সুস্বাদু খাদ্য যোগাড় করতে পারতেন। কিন্তু তিনি কখনো সেদিকে আগ্রহান্বিত হননি। তাঁর এই সাদামাটা পূত-পবিত্র জীবন মানুষের মনকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিলো। তাঁর পবিত্র জীবন দেখেই মানুষ ইসলামের সত্যতা ও কল্যাণকারিতা উপলব্ধি করতো। এত অল্প সময়ে অলৌকিকভাবে গোটা বিশ্বে ইসলামের বিস্তারের সবচেয়ে বড় কারণ ছিলো তাঁর পবিত্র জীবন। তাঁর পবিত্র জীবন আজও সারা বিশ্বের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ্ প্রত্যেক মুসলমানকে তাঁর পূর্ণাঙ্গ অনুসরণের তাওফীক দান করুন।