আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩১৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর টুপির বর্ণনা
৩১৬। হুজাইয ইব্‌ন উসমান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ্ ইব্‌ন বুর (রাযিঃ)-এর সাথে দেখা হলে আমি তাঁকে হাদীস বর্ণনা করতে বললাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে তিন ধরনের টুপি দেখেছি। একটি লম্বা টুপি, একটি দুই কান বিশিষ্ট (কান ঢাকা যায় এমন) টুপি এবং একটি মাথার সাথে লেগে থাকা টুপি।
أبواب الكتاب
ذِكْرُ قَلَنْسُوَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
316 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا يَحْيَى بْنُ حُمَيْدٍ، بإيَذْجُ، نَا عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ الْقُرَشِيُّ، نَا بَقِيَّةُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ جَرِيرِ بْنِ عُثْمَانَ، قَالَ: لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ، فَقُلْتُ: أَخْبِرْنِي، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَهُ قَلَنْسُوَةٌ طَوِيلَةٌ، لَهَا أُذُنَانِ، وَقَلْنَسُوَةٌ لَاطِيَةٌ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তিন প্রকারের টুপি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। ‘লম্বা টুপি’ অর্থ ইয়ামানে তৈরি লম্বা ডোরাদার টুপি, সফরকালীন কান ঢাকা টুপি এবং মাথার সাথে লেপটে থাকা তুলার আস্তরণ বিশিষ্ট টুপি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান