আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৫২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৫২। হযরত আবু সাঈদ খুদ্‌রী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কোন নতুন পোশাক পরিধান করতেন তখন (কৃতজ্ঞতা প্রকাশার্থে) সে পোশাকের নাম উল্লেখ করতেন। সেটি জামা হোক কিংবা লুঙ্গি কিংবা পাগড়ি। তারপর দুআ পাঠ করতেনঃ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِي، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ، وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ –হে আল্লাহ্! সকল প্রশংসা ও শুকরিয়া তোমারই জন্য। তুমি আমাকে এ পোশাক পরিধান করতে দিয়েছো। তোমার নিকট এ পোশাকের কল্যাণ এবং এ পোশাক যে কাজের জন্য তৈরী তার কল্যাণ লাভের প্রার্থনা করি। এবং আমি এ পোশাকের অনিষ্টতা ও যে কাজের জন্য পোশাকটি তৈরী করা হয়েছে সে কাজের অনিষ্টতা থেকে তোমার কাছে পানাহ চাই। হযরত আবু নাদ্‌রা (রাহঃ) বলেন, সাহাবাদের নিয়ম ছিলো তাঁরা নিজের সাথীদের কাউকে নতুন পোশাক পরিধান করতে দেখলে দুআ করে বলতেন تُبْلِي وَيُخِلِفُ اللَّهُ -তুমি এ পোশাকটি আল্লাহর ইচ্ছায় পুরাতন হওয়া পর্যন্ত পরিধান কর। তারপর আল্লাহ্ তোমাকে এর পরিবর্তে নতুন পোশাক দান করবেন।
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
252 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّارُ، نَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، نَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ، قَمِيصًا كَانَ، أَوْ إِزَارًا، أَوْ عِمَامَةً، ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِي، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ، وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ. قَالَ أَبُو نَضْرَةَ: وَكَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى أَحَدٌ عَلَى صَاحِبِهِ ثَوْبًا قَالَ: تُبْلِي، وَيُخِلِفُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান