আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৪৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৪৯। হযরত আব্দুল মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) থেকে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও ৰোতাম বিশিষ্ট জামা পরিধান করেন নি।
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
249 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْجَمَّالُ، نَا مُحَمَّدُ بْنُ عِيسَى الدَّامِغَانِيُّ، نَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ، نَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ الْمَلِكِ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: مَا اتُّخِذَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصٌ لَهُ زِرٌّ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে বোঝা যাচ্ছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জামা মুবারকে কোন বোতাম বা ঘুণ্টি ইত্যাদি থাকতো না। কতিপয় হাদীসে বলা হয়েছে তিনি কাঁটা বা খড়ি জাতীয় জিনিস লাগিয়ে নিতেন। আবার কোন কোন হাদীস থেকে বোঝা যায় যে, তাঁর জামার গলা সাধারণত খোলাই থাকতো।