আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৪৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৪৮। হযরত আবু কাবশা আনমারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর টুপি (মাথার তালুর সঙ্গে) চেপে লেগে থাকতো। অর্থাৎ তাঁর টুপি মুবারক খাড়া থাকতো না। কেননা তিনি অধিকাংশ সময় পাগড়ি পরিহিত অবস্থায় থাকতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
248 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا أَبُو كَامِلٍ، نَا مُحَمَّدُ بْنُ حُمْرَانَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ، عَنْ أَبِي كَبْشَةَ الْأَنْمَارِيِّ، قَالَ: كَانَتْ كِمَامُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بُطْحٍ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর টুপির কথা বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন টুপি পরিধান করতেন যা মাথার সঙ্গে লেগে থাকতো। কারণ হলো, তিনি অধিকাংশ সময় মাথায় পাগড়ি বেঁধে রাখতেন। তবে এ পাগড়ি ছোট-বড় বিভিন্ন ধরনের হয়ে থাকতো। বিস্তারিত আলোচনা পরবর্তীতে করা হবে।