আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২২৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
কোন মজলিস ত্যাগ করার সময় নবী (ﷺ) -এর পঠিত দুআ
২২৩। হযরত রাফি ইব্ন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিয়ম ছিল যে, তাঁর সাহাবীগণ কখনো তাঁর কাছে জমায়েত হওয়ার পর যখন তাঁরা মজলিস ত্যাগ করার ইচ্ছা করতেন তখন তিনি এ দুআ পাঠ করতেনঃ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ হে আল্লাহ্! তুমি মহান ও পবিত্র। আমরা তোমারই হাম্দ ও প্রশংসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ব্যতিরেকে অপর কোনো ইলাহ্ নেই। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমারই দিকে প্রত্যাবর্তন করবো।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ قِيَامِهِ مِنْ مَجْلِسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
223 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ، نَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، نَا مُصْعَبُ بْنُ حَيَّانَ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اجْتَمَعَ إِلَيْهِ أَصْحَابُهُ فَأَرَادَ أَنْ يَنْهَضَ، قَالَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
হাদীসের ব্যাখ্যা:
কত মুখতাসার অথচ ব্যাপক অর্থবোধক এ দু'আটি। এতে আল্লাহ তা'আলার পবিত্রতা ও স্তব-স্তুতির বর্ণনা যেমন রয়েছে, তেমনি আছে তাঁর একত্বের সাক্ষ্য এবং গুনাহসমূহ থেকে তাওবা ও ইস্তিগফার। আল্লাহর কোন কোন মকবুল বান্দাকে দেখার সুযোগ হয়েছে, তাঁরা কিছুক্ষণ পর পরই বিশেষত কোন প্রসঙ্গে কথাবার্তা শেষেই অন্তরের অন্তঃস্থল থেকে-যা তাঁদের সে সময়ের চেহারার অভিব্যক্তি এবং আওয়ায থেকেই সুস্পষ্ট অনুভূত হতো- এ কালিমাগুলো এমনভাবে উচ্চারণ করতেন যে, শ্রোতাদের অন্তরে পর্যন্ত তা রেখাপাত করতো।
নিঃসন্দেহে এ কালিমাগুলো অর্থ ও বিন্যাসের দিক থেকে এমনি তাৎপর্যপূর্ণ যে, বান্দা যদি ইখলাসের সাথে তা আল্লাহর দরবারে নিবেদন করে তাহলে তাঁর রহমত ও করুণার দৃষ্টি তার দিকে পতিত না হয়ে যায় না। এ কালিমাগুলোও রাসূলুল্লাহ ﷺ-এর বিশেষ উপঢৌকন। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এগুলোর মূল্য অনুধাবনের এবং এথেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন!
নিঃসন্দেহে এ কালিমাগুলো অর্থ ও বিন্যাসের দিক থেকে এমনি তাৎপর্যপূর্ণ যে, বান্দা যদি ইখলাসের সাথে তা আল্লাহর দরবারে নিবেদন করে তাহলে তাঁর রহমত ও করুণার দৃষ্টি তার দিকে পতিত না হয়ে যায় না। এ কালিমাগুলোও রাসূলুল্লাহ ﷺ-এর বিশেষ উপঢৌকন। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এগুলোর মূল্য অনুধাবনের এবং এথেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: