আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২১৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর পথচলা এবং চলাপথে এদিক সেদিক দৃষ্টিপাত করার নীতি
২১৭। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হতাম তখন আমরা তাঁর পেছনে বসে যেতাম।
أبواب الكتاب
صِفَةُ مَشْيِهِ وَالْتِفَاتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
217 - حَدَّثَنَا حَسَنُ بْنُ هَارُونَ بْنِ سُلَيْمَانَ، نَا دَاودُ بْنُ رُشَيْدٍ، نَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ حَفْصٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسْنَا خَلْفَهُ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের মূলনীতিতে একথা স্বীকৃত ও স্থিরিকৃত হয়ে আছে যে, কোন সাহাবীর এ কথা বলা যে, হুযুর (ﷺ)-এর যুগে তাঁর সাহাবীগণ এমন করতেন-একথার প্রমাণ যে, সাহাবীদের ঐ কাজটি হুযুর (ﷺ)-এর পছন্দসই ও তাঁরই শিক্ষা-দীক্ষার ফল ছিল। এ ভিত্তিতে এ হাদীসের মর্ম ও দাবী এই হবে যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এ রীতি শিক্ষা দিয়েছিলেন যে, যখন কোন মজলিস অনুষ্ঠিত হয় এবং কেউ এতে পরে উপস্থিত হয়, সে মজলিসের কিনারে যেখানে স্থান পায়, সেখানেই বসে যাবে। হ্যাঁ, মজলিস প্রধানের এ অধিকার রয়েছে যে, কোন বৈশিষ্ট্য অথবা উপযোগিতার কারণে তিনি তাকে সামনে ডেকে নিয়ে যাবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান