আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২১৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর পথচলা এবং চলাপথে এদিক সেদিক দৃষ্টিপাত করার নীতি
২১৩। হযরত আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর নিয়ম ছিলো তিনি যখন পথ চলতেন তখন সম্মুখের দিকে ঝুঁকে ঝুঁকে চলতেন। (আপাত দৃষ্টিতে মনে হতো) তিনি যেন সবলে পা উত্তোলন পূর্বক ঢালু জায়গা দিয়ে অবতরণ করছেন। আমি তাঁর মত (গুণাবলি সম্পন্ন) মানুষ না পূর্বে কখনো দেখেছি আর না পরে। আরবী ভাষায় الصبب শব্দের অর্থ হলো ঢালুভূমি।
أبواب الكتاب
صِفَةُ مَشْيِهِ وَالْتِفَاتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
213 - حَدَّثَنَا جُبَيْرُ بْنُ هَارُونَ، نَا الطَّنَافِسِيُّ، نَا وَكِيعٌ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عِمْرَانَ الْأَنْصَارِيِّ، عَنْ عَلِيٍّ، وَوَكِيعٍ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ هُرْمُزَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَشَى تَكَفَّأَ تَكَفِّيًا كَأَنَّمَا يَتَقَلَّعُ مِنْ صَبَبٍ، لَمْ أَرَ قَبْلَهُ وَلَا بَعْدَهُ مِثْلَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. الصَّبَبُ: الْمُنْحَدَرُ مِنَ الْأَرْضِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান