আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২১১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর পথচলা এবং চলাপথে এদিক সেদিক দৃষ্টিপাত করার নীতি
২১১। হযরত আসিম ইব্ন লাকীত ইব্ন সাবুরা (রাযিঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, তিনি (হযরত আসিমের পিতা) হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর খেদমতে উপস্থিত হন। এ সময় তিনি ও তাঁর এক সাথী উভয়ে নবী (ﷺ)কে খুঁজছিলেন। কিন্তু তারা নবী (ﷺ) -কে উপস্থিত পাননি। তার কিছুক্ষণ পরেই নবী (ﷺ) এমন অবস্থায় আগমন করলেন যেন তিনি (মাটিতে পা টেনে চলার পরিবর্তে) মাটি থেকে পা তুলে তুলে সম্মুখের দিকে ঈষৎ ঝুঁকে হ্যাঁটছেন।
أبواب الكتاب
صِفَةُ مَشْيِهِ وَالْتِفَاتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
211 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا أَبُو مُوسَى، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَتَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا هُوَ وَصَاحِبٌ لَهُ، يَطْلُبَانِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَجِدَاهُ، فَلَمْ يَنْشَبْ أَنْ جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَلَّعُ يَتَكَفَّأُ