আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর দয়া, পরম ধৈর্য ও ক্রোধ সংবরণ
৫৬। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কারো সাথে মুসাফাহা করতেন, তখন ঐ ব্যক্তি তার হাত গুটিয়ে না নেয়া পর্যন্ত তিনি তাঁর হাত মুবারক গুটিয়ে নিতেন না এবং তিনি তাঁর চেহারা মুবারক ঐ ব্যক্তির থেকে ফিরিয়ে নিতেন না, যে পর্যন্ত সে তার চেহারা ফিরিয়ে না নিতো। আর কখনো তাঁকে এমন অবস্থায়ও দেখা যায়নি যে, তিনি তাঁর কাছে কোনো উপবেশনকারীর দিকে তাঁর হাঁটু বাড়িয়ে দিয়েছেন।
أبواب الكتاب
56 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْبَزَّارُ، نَا زَيْدُ بْنُ أَخْزَمَ بْنِ سُلَيْمَانَ أَبُو بَكْرٍ الْوَرَّاقُ، نَا يَعْمَرُ بْنُ بِشْرٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُبَارَكٍ، عَنْ عِمْرَانَ بْنِ زَيْدٍ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَافِحَ رَجُلًا لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ، حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ الَّذِي يَنْزِعُ يَدَهُ، وَلَا يَصْرِفُ وَجْهَهُ عَنْهُ، حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَصْرِفُ، وَلَمْ يُرَ مُقَدِّمًا رُكْبَتِهِ بَيْنَ يَدَيْ جَلِيسٍ لَهُ قَطُّ.

হাদীসের ব্যাখ্যা:

একথা সুস্পষ্ট যে, হুযূর (ﷺ)-এর খেদমতে আগমনকারী ও তাঁর সাথে মুসাফাহাকারী লোকজন তাঁর প্রতি ঈমান আনয়নকারী তাঁর খাদেম ও জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরামই হতেন। তাদের সাথেও হুযুর (ﷺ)-এর সম্মান ও সমীহের এ আচরণ ছিল- যা তাঁর সার্বক্ষণিক খাদেম হযরত আনাস এ হাদীসে বর্ণনা করেছেন। আফসোস! আমাদের ন্যায় উম্মতীগণ এ জাতীয় উন্নত নৈতিকতা ও এ উসওয়ায়ে হাসানার অনুসরণ থেকে নিজেদেরকে কতটুকু বঞ্চিত করে নিয়েছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান