ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৬১৮
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
অসুন্দর আচরণে অশুভত্ব
(২৬১৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অশোভনীয় অসুন্দর আচরণই অশুভত্ব।
كتاب الإحسان
عن عائشة رضي الله عنها مرفوعا: الشؤم سوء الخلق.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ, তাবারানি, আবু নুআইম ও দারাকুতনি । তাবারানি অনুরূপ হাদীস জাবিরের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন । আযীযি বলেন, হাদীসটি সহীহ লিগাইরিহি ) । [মুসনাদ আহমাদ, হাদীস-২৪৫৪৭; তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-৪৩৬০]