ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৯১
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
লোক শোনানো ও লোক দেখানোর জন্য কর্ম করার নিন
(২৫৯১) মাহমুদ ইবন লাবীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে বেশী যে বিষয়টি আমি তোমাদের জন্য ভয় করি তা হল ক্ষুদ্রতর শিরক: রিয়া বা লোক দেখানোর জন্য কর্ম করা।
كتاب الإحسان
عن محمود بن لبيد رضي الله عنه مرفوعا: إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر... الرياء.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ হাসান সনদে)। [মুসনাদ আহমদ, হাদীস-২৩৬৩০; বাগাবি, শারহুস সুন্নাহ, হাদীস-৪১৩৫]

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এর এ সকল বাণীর আসল উদ্দেশ্য হচ্ছে নিজের উম্মতকে সতর্ক করা, যাতে তারা সাবধান হয়ে যায় এবং এ ধরনের সূক্ষ্ম শিরক্ থেকেও নিজেদের অন্তরকে হেফাযত করে। এমন যেন না হয় যে, শয়তান তাদেরকে এ সূক্ষ্ম ধরনের শিরকে লিপ্ত করে ধ্বংস করে ফেলে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৯১ | মুসলিম বাংলা