ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৭৮
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
নীরবতা ও ভালো কথা বলার মর্যাদা
(২৫৭৮) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নীরবতাই প্রজ্ঞা, আর কম মানুষই তা করে।
كتاب الإحسان
عن أنس رضي الله عنه مرفوعا: الصمت حكمة وقليل فاعله.

হাদীসের তাখরীজ (সূত্র):

(বাইহাকি 'শুআবুল ঈমান' গ্রন্থে দুর্বল সনদে হাদীসটি সঙ্কলন করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, বক্তব্যটি সঠিক বর্ণনায় লুকমান হাকিমের বাণী হিসেবে উদ্ধৃত, রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসেবে নয়)। [বাইহাকি, শুআবুল ঈমান, হাদীস-৪৬৭২; ইবন হাজার, বুলুগুল মারাম, হাদীস-১৪৭৮]
tahqiqতাহকীক:তাহকীক চলমান