ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫৪৭
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
ধর্মত্যাগীর উত্তরাধিকার
(২৫৪৭) আলী রা. থেকে বর্ণিত, মুরতাদ বা ধর্মত্যাগীর উত্তরাধিকারের বিষয়ে তিনি ফয়সালা দেন যে, তার পরিবারের মুসলিম সদস্যগণ তার উত্তরাধিকার লাভ করবে।
كتاب الوصايا و الفرائض
عن علي رضي الله عنه أنه قضى في ميزات المرتد أنه لأهله من المسلمين
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি । ইবন হাযম হাদীসটিকে সহীহ বলেছেন) । [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১২৪৬০, ১২৪৬২; সুনান দারিমি, হাদীস-৩১১৭; ইবনুত তুরমানি, আল জাওহারুন নাকি ৬/২৫৩]