ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫৪৫
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৫) তাবিয়ি শা'বি বলেন, আলী রা. ও যাইদ রা. দাদী নানীদেরকে উত্তরাধিকার প্রদান করতেন নিকটবর্তীকে অগ্রাধিকারের ভিত্তিতে।
كتاب الوصايا و الفرائض
عن الشعبي قال: كان علي وزيد رضي الله عنهما يورثان من الجدات الأقرب فالأقرب.

হাদীসের তাখরীজ (সূত্র):

(বাইহাকি ও দারিমি) ।** [বাইহাকি, আস সুনানুল কুবারা, হাদীস-১২৩৬০; সুনান দারিমি, হাদীস-২৯৮২]

** [গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটি মুরসাল হাসান। ইসলাম মানসুর ও হুসাইন সালীম আশআসের কারণে হাদীসটিকে দুর্বল বলেছেন। দেখুন: তাহকীক সুনান দারিমি ৪/১৯২৯; তাহকীক সুনানুল কুবরা লিল বাইহাকি ৬/৪৫১।-সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৪৫ | মুসলিম বাংলা