ফিকহুস সুনান ওয়াল আসার

৩৬. অনাবাদী জমি আবাদ করা

হাদীস নং: ২৪২৭
অনাবাদী জমি আবাদ করা
যে সকল দ্রব্যে সকল মানুষ অংশীদার
(২৪২৭) একজন সাহাবি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমগণ তিনটি বিষয়ে সকলেই সম-অধিকারে অংশীদার: পানিতে, ঘাসে ও আগুনে।
كتاب إحياء الموات
عن رجل من الصحابة رضي الله عنه مرفوعا: المسلمون شركاء في ثلاث : في الماء والكلا والنّار.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ । সনদের রাবীগণ নির্ভরযোগ্য)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৪৭৭; মুসনাদ আহমাদ, হাদীস-২৩০৮২]
tahqiqতাহকীক:তাহকীক চলমান