ফিকহুস সুনান ওয়াল আসার

২৮. মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে

হাদীস নং: ২২০৮
মুক্তিচুক্তিবদ্ধ দাস ও মুক্তদাসের উত্তরাধিকার সম্পর্কে
এক দিরহাম বাকি থাকা পর্যন্ত মুক্তিচুক্তিবদ্ধ (মুকাতিব) দাস থাকবে
(২২০৮) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো মহিলার কোনো মুকাতিব বা মুক্তিচুক্তিতে আব্দ্ধ ক্রীতদাস থাকে এবং চুক্তি অনুসারে প্রদানের মতো অর্থ তার কাছে থাকে, তবে সে যেন উক্ত দাস থেকে পর্দা করে।
كتاب المكاتب والولاء
عن أم سلمة رضي الله عنها مرفوعا: إذا كان لإحداكن مكاتب فكان عنده ما يؤدي فلتحتجب منه.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ ও আবু দাউদ তিরমিযি হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন কুদামা বলেন, হাদীসের অনেক ইমাম হাদীসটিকে দুর্বল ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন)। [মুসনাদ আহমাদ, হাদীস-২৬৪৭৩; সুনান আবু দাউদ, হাদীস-৩৯২৮; সুনান তিরমিযি, হাদীস-১২৬১; সুনান ইবন মাজাহ, হাদীস-২৫২০]
tahqiqতাহকীক:তাহকীক চলমান