ফিকহুস সুনান ওয়াল আসার
২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়
হাদীস নং: ২২০৫
ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়
শ্রমিকের উপর ক্ষতিপূরণের দায়িত্ব
(২২০৫) আব্দুল্লাহ ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো আমানতগ্রহণকারীকে বা দায়িত্বপ্রাপ্তকে যামানত বা ক্ষতিপূরণ দিতে হবে না।
كتاب الإجارة
عن ابن عمرو رضي الله عنه مرفوعا: لا ضمان على مؤتمن.
হাদীসের তাখরীজ (সূত্র):
(দারাকুতনি যয়ীফ সনদে)।** (সুনান দারাকুতনি, হাদীস-২৯৬১; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১২৭০০]
** [গ্রন্থকার টীকায় বলেন, 'এর সনদে ইয়াযীদ ইবন আব্দুল মালিক রয়েছে, আহমাদ তাকে দুর্বল বলেছেন । সনদের অন্য রাবী আব্দুল্লাহ ইবন শাবীবকেও মুহাদ্দিসগণ দুর্বল বলেছেন'। শায়খ আলবানি বলেন, হাদীসটি আমর ইবন শুআইব থেকে তিনটি সনদে বর্ণিত হয়েছে। তিনটি সনদই দুর্বল। তবে সম্মিলিতভাবে নিঃসন্দেহে হাসান পর্যায়ের বলে গণ্য। দেখুন: আলবানি, ইরওয়াউল গালীল ৫/৩৮৫-৩৮৬। -সম্পাদক]