ফিকহুস সুনান ওয়াল আসার
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদীস নং: ২১৭৬
হেবা তথা অনুদান প্রসঙ্গ
কোন কোন উপহার ফেরত দেওয়া যায় না
(২১৭৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি দ্রব্য ফেরত দেওয়া যায় না: বসার বা হেলান দেওয়ার গদি বা বালিশ, সুগন্ধি ও দুধ।
كتاب الهبة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: ثلاث لا ترد: الوسائد والدهن واللبن.
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি। মুনাবি হাদীসটিকে হাসান বলেছেন। সহীহ বুখারি সঙ্কলিত হাদীসে এর মূল বিষয়টি জানা যায়। যে হাদীসে আনাস রা. বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কে সুগন্ধি উপহার দেওয়া হলে তিনি তা ফেরত দিতেন না)। [সুনান তিরমিযি, হাদীস-২৭৯০; বাগাবি, শারহুস সুন্নাহ, হাদীস-৩১৭৩]